এইমাত্র পাওয়া

এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল ২৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২৮ আগস্ট (সোমবার) এসএসসির খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এদিন খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।

রোববার দুপুরে ঢাকা শিক্ষ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৮ আগস্ট এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড এক যোগে এ ফল দেবে।

এর আগে গত ২৮ জুলাই  চলতি বছর ২৯ হাজার ৭১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.