চট্টগ্রামঃ জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামিণ জনপদের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ৪১ তম বিসিএস, এ পররাষ্ট্র ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।তিনি পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন। এতে শুধুই তাঁর নিজগ্রাম পুটিবিলা নয় পুরা লোহাগাড়া উপজেলা আলোকিত হয়েছে। খুশি হয়েছে এলাকার সবাই। তাঁর এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক ফোরামের পক্ষে উপদেষ্টা ও লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ, কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ, দীপ্ত (একটি বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা)সহ বিভিন্ন সাসাজিক সংগঠন নেতৃবৃন্দ।
লোহাগাড়ার পুটিবিলা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহারা যুবক মা ও বড় ভাইয়ের আন্তরিক সহযোগীতা এবং নিজের অক্লান্ত পরিশ্রমের ফলে এ বিশাল সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে কৃতজ্ঞচিত্তে জানিয়েছেন ৪১ তম বিসিএস, এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নিজেই।
জানা যায় মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে। তাঁর পিতা মরহুম আলী হোসাইন। যিনি ২০০৩ ইং সালে মৃত্যু বরন করেন। মাতা- রশিদা বেগম বেচে আছেন। পারিবারিক ভাবে তারা ২ ভাই ১ বোন। বড়ভাই আবু হানিফ। সাজ্জাদ সবার ছোট।
মোহাম্মদ সাজ্জাদ হোসাইন অল্প বয়সে ২০০৩ ইং সালে বাবাকে হারান । শুরু হয় রশিদা বেগমের সংগ্রামী জীবন। তাঁর মা রশিদা বেগম ও বড়ভাই আবু হানিফ৷ অনেক সংগ্রাম, কষ্ট করে বিদেশ গিয়ে ভাইয়ের লেখাপড়ার খরচ যোগান।দিন মাস বছর যেতে যেতে এভাবেই সাজ্জাদ হোসাইন ২০১১ ইং সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করেন। ২০১৩ ইং সালে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১৪-১৫ ইংরেজি সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন এবং সর্বশেষ ৪১তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে ১ম স্থান অর্জন করেন তিনি।
বর্তমানে তিনি ফেনীতে সোনালী ব্যাংক লিমিটেড-এর একটি শাখায় সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছেন।
তাঁর বিষয়ে জানতে চাইলে তাঁর ফুফাত ভাই ব্যবসায়ী ছিদ্দিক আহমদ সিকদার জানান, মামাত ভাই সাজ্জাদ অনেক সংগ্রাম করে বড় হয়েছেন। তাঁর পিতা (আমার মামা) মারা যাবার পর পরিবারে অভাব দেখা দেয়! অভাবের সংসারে সাজ্জাদ মা ও বড়ভাইয়ের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা পেয়ে কারো কাছে কোন প্রাইভেট টিউশনি না করেও আজ এমণ সাফল্য অর্জন করেছেন।
তাঁর মরহুম পিতা মাওলানা আলী হোসাইনের নেক নজর ও মা ভাইয়ের আন্তরিকতা,দোয়া, নামাজের সিজদায় পড়ে মহান রবের নিকট কায়মনুবাক্যে প্রার্থনা ও মোনোজাতের মাধ্যমে আজ এতদূর এনেছেন মহান আল্লাহ। এলাকার সর্বস্তরের মানুষের দোয়াও ছিল বেশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
