কুড়িগ্রামঃ বিদ্যালয় আছে, কিন্তু সেখানে যাবার পথ নেই। জমির আইল, বাড়ির উঠোন আর ঝোপঝাড় মারিয়ে বিদ্যালয়ে যান শিক্ষক শিক্ষার্থীরা। আর বর্ষাকালে ভরসা নৌকা। জেলার চিলমারী উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ফলে দোতলা স্কুল ভবন থাকলেও শিক্ষার্থী কম। যারা আছে তারাও বেশিরভাগ অনুপস্থিত থাকে।
তিস্তা, ব্রহ্মপুত্র নদ বেস্টিত কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের ‘পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়’। বিদ্যালয়ের দোতলা ভবন হয় ২০২০ সালে। তবে বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্যে নেই কোন সড়ক।
ওই গ্রামে সেতু এবং পাকা সড়ক থাকলেও বিদ্যালয়ে যাবার কোন পথ নেই। শুষ্ক মৌসুমে জমির আইল ও বাড়ির ঝোঁপঝাড় দিয়ে চলাচল করে শিক্ষক শিক্ষার্থীরা। বর্ষাকালে কলা গাছের ভেলা কিংবা ছোট নৌকা দিয়েই নদী পেরিয়ে স্কুলে আসতে হয়। এভাবে শিক্ষার্থীদের পরনের কাপড়সহ বই খাতা ভিজে যায়। ঝুঁকিপূর্ণ চলাচল হওয়ায় অনেক অভিভাবক তাদের সন্তানের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মর্জিনা বেগমও স্বীকার করলেন যাতায়াতের পথ না থাকায় শিক্ষার্থী কমে যাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ বিন রানু জানালেন, শুষ্ক মৌসুমে যে পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি থাকে তা বর্ষাকালে অর্ধেকে নেমে আসে।
বিদ্যালয়ে যাতায়াতের একটি রাস্তা নির্মাণের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
