এইমাত্র পাওয়া

কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষককে গণধোলাই দিলেন অভিভাবকরা!

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ম শ্রণীর ছাত্রীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে নুর আলম ছিদ্দিকী টিপু নামে এক প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছে ভুক্তভোগীর অভিভাবকরা।

বৃহস্পতিবার সকালে পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার স্কুল চলাকালে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হয়।

গণধোলাইয়ের শিকার নুর আলম ছিদ্দিকী পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম ছিদ্দিকী টিপু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা অভিযোগ তুলে আমার ওপর অতর্কিত হামলা করা হয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা ওবায়দুল হক দুলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যৌন হয়রানির বিষয়ে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকরা পেশকারহাট প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি অভিভাবকদের সাথে অশোভন আচরণ করেন। এতে ক্ষুব্দ হয়ে উপস্থিত অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেয়।

যৌন হয়রানীর শিকার শিক্ষার্থীর অভিভাবক ওবায়দুল হক দুলাল অভিযোগ করে বলেল, প্রধান শিক্ষক নুরে আলম ছিদ্দিকী টিপু বেশ কিছুদিন যাবত ৫ম শ্রেণীর ওই শিক্ষার্থীসহ আরও কয়েকজন শিক্ষার্থীকে যৌন হয়রানী করে আসছিলো। কোন কোন শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করে দিলে অভিভাবকরা প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী টিপুর এধরনের আচরনের সম্পর্কে জানতে পারে।

পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি আমরা এবং ছাত্রীর অভিভাবকরাসহ জানার জন্য প্রধান শিক্ষকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা বিদ্যালয়ে যাওয়ার আগেই ওই শিক্ষার্থীর অভিভাবকেরা প্রধান শিক্ষককে মারধর করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম এহসান কবির সহ তিনি ঘটনাস্থলে অভিযোগটির তদন্তে রয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.