কুড়িগ্রাম প্রতিবেদকঃ একদিকে চলছে মহান শোকের মাস ,অন্যদিকে সরকারী ছুটিবিহীন সাধারণ দিন। এরপরও কুড়িগ্রামের ৫ টি সরকারি প্রতিষ্ঠানে নিয়ম মেনে উত্তোলন করা হয়নি লাল সবুজের জাতীয় পতাকা।
বুধবার(২ আগষ্ট) দুপুর ২টার দিকে গিয়ে দেখা যায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র উপ পরিচালকের কার্যালয়,সদর উপজেলা প্রানি সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এবং জেলা সরকারি গণগ্রন্থাগারে পতাকা দন্ডে ছিলো না জাতীয় পতাকা।
জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র উপ পরিচালক কার্যালয়ের সামনের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,’এমনিতে অন্যদিনগুলোতে প্রানি সম্পদ অফিসে জাতীয় পতাকা উড়তে দেখি। আজ রংপুরে প্রধানমন্ত্রীকে দেখতে অফিসাররা গিয়েছেন মনে হয়। এ কারণে জাতীয় পতাকার কথা কারো মনে নেই।’
সরকারি কলেজ মোড়ের আরেক ব্যবসায়ী মো.সজিব বলেন,’প্রতিটি সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন হবে এটা স্বাভাবিক। আজ কেন পতাকা তোলা হয়নি বিষয়টা কেমন লাগছে। রাষ্ট্রের সরকারি অফিসের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মেনে নেবার মতো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন,’আমি অফিসিয়াল কাজে রংপুরে আছি,নরমালী আমরা দিবস কেন্দ্রীক পতাকা তুলি,প্রতিদিন তোলার এমন কোন বাধ্য বাধকতা নেই।’
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান কে.এম.মেহেদী হাসান বলেন,’সরকারি দিবসগুলো ছাড়া অন্যান্য দিনে জাতীয় পতাকা উত্তোলন করার কোন পরিপত্র বা নিয়ম নেই আমাদের।’
সদর উপজেলা প্রানি সম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা ডা.এ আর এম আল মামুন বলেন,’জাতীয় পতাকা নেই বিষয়টি আজ খেয়াল করিনি,আমি এখনো টাঙিয়ে দিচ্ছি।’
জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি অফিসার ডা.মো.মোশারফ হোসেন বলেন,’আমি অফিসের কাজে বগুড়ায় আসছি। পতাকা না তোলার বিষয়টি জানা ছিলো না,আমি এখুনি টাঙানোর ব্যবস্থা করতেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন,’৫টি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়নি বিষয়টি আপনার কাছে জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
