নিজস্ব প্রতিবেদক।।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে কাতালানদের হয়ে একটি করে গোল করেন উসমান দেম্বেলে, ফারমিন লোপেজ মার্তিন ও ফেররান তোরেস।
শনিবার যুক্তরাষ্ট্রের মাঠে খেলার ১৫ মিনিটেই প্রথম লিড পায় বার্সা। পেদ্রি ফ্রি-কিক থেকে দেম্বেলের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান। স্প্যানিশ মিডফিল্ডারের দেওয়া পাস থেকে দুরূহ কোণ থেকে গোল করেন ফরাসি তারকা।
মিনিট পাঁচেক পরেই গোল শোধ করার সুযোগ পায় রিয়ালও। ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস স্পট-কিকে ব্যর্থ হয়েছেন।
রিয়ালের শুরুর একাদশে অবশ্য ছিলেন না লুকা মদ্রিচ ও টনি ক্রুসরা। তবে তারা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন। শেষদিকে গোল শোধ করার চেষ্টায় থাকলেও জালের দেখা পায়নি বার্নাব্যুর ক্লাবটি। উল্টো দ্বিতীয়ার্ধে তারা আরও দুটি গোল হজম করে। এছাড়াও পুরো ম্যাচে গোলবারে লেগে ফিরেছে রিয়ালের একাধিক শট।
৮৫তম মিনিটে জোরালো শটে লোপেজ বল জালে জড়ান। পরবর্তীতে ম্যাচের যোগ করা সময়ে আরও একবার রিয়ালের সঙ্গে হতাশায় পুড়েছেন থিবো কোর্তোয়া। তোরেস ব্যবধান বাড়িয়ে সেটিকে তিনে পরিণত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
