নীলফামারীঃ শতভাগ পাস করে নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এবারেও এসএসসি পরীক্ষায় ১০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস ও রেকর্ড সংখ্যক জিপিএ- ৫ পাওয়ায় আনন্দে ভাসছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
প্রতিবারের মতো এবারও সাফল্যের শীর্ষে এ শিক্ষা প্রতিষ্ঠান।
শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানান সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকী ।
তিনি বলেন, এ সাফল্য আমাদের চেষ্টা আর বাচ্চাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে কোনো স্পেস রাখি না। প্রতিযোগিতামূলক পড়াশোনা ও মননশীলতা সৃষ্টি করি। পরিবার ও শিক্ষকদের মধ্যে একটা সেতু বন্ধন রাখি, যেন প্রতিষ্ঠানের পাশাপাশি বাড়িতেও পড়াশোনা মনিটরিংয়ে থাকে।
প্রতিবছর অভাবনীয় ফলাফলের কারণে সৈয়দপুর বিজ্ঞান কলেজ পরিদর্শন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রসঙ্গত, প্রতি বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিকেল কলেজে ও বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী ভর্তি সুযোগ পেয়ে থাকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
