টাঙ্গাইলঃ জেলার সখীপুর উপজেলার ইছাদিঘী দাখিল মাদ্রাসা ও কালিয়া আড়াইপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি।
গত শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে উপজেলার গজারিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ইছাদিঘী দাখিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এমপিওভুক্ত ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। মাদ্রাসা থেকে ২৬জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ গ্রহণ করে ২১ জন। ওই ২১ জন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়েছে।
মাদ্রাসাটিতে বর্তমানে সুপারসহ ১৫ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী আছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।
অপরদিকে, ২০০০ সালে কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সরকারি অনুদানের জন্য আবেদন করলেও বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১১ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন।
বিদ্যালয়টি ২০২১ সালে প্রথম এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পায়। ওই বছর মাত্র একজন শিক্ষার্থী ও ২০২২ সালে দুজনই শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করে। এবার ওই বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষা দিয়ে কেউ পাস করতে পারেনি। এতে এমপিওভুক্তি নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন বিদ্যালয়টির শিক্ষকেরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ের পেছনের দুই বছর শতভাগ পাস ছিল। এবার তিনজন শিক্ষার্থী পড়াশোনায় খুবই দুর্বল ছিল। ফলে তারা পাস করতে পারেনি। আগামী বছর ১৭ জন পরীক্ষা দেবে। তখন নিশ্চয়ই ভালো করবে।
ইছাদিঘী দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী সুপারের ফোন নম্বরটি বন্ধ থাকায় অফিস সহায়ক আবু তালেবের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান দেশ রুপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলায় একটি মাদ্রাসা ও একটি ননএমপিভুক্ত বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। বিষয়টি দুঃখজনক। ফলাফলের শতকরা হার শূন্য। এতে ননএমপিভুক্ত বিদ্যালয়টি এমপিওভুক্তিতে বাধা হয়ে দাঁড়াবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
