তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাস করেনি কেউ

নড়াইলঃ চলতি বছর এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের তিন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করেনি। তার মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলার তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

শুক্রবার (২৮ জুলাই) ফলাফল প্রকাশিত হলে দেখা যায় একজনও পাস করতে পারে নি। এই স্কুল থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন মাত্র ৩ জন শিক্ষার্থী।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে স্কুলটি অবস্থিত হয়। সে সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো বেশ। তবে দীর্ঘদিন চেষ্টারও পরও স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভে একে একে স্কুল ত্যাগ করেন শিক্ষকেরা। সেই সাথে কমতে থাকে শিক্ষার্থীদের সংখ্যা। এখন স্কুলে মাত্র ৫ জন শিক্ষক রয়েছে। তাদের নেই কোন বেতন-ভাতা ফলে পড়ালেখাও তেমন হয় না। স্কুল থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেয়া ৩ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। শিক্ষক সংকট ও পড়ালেখার ভালো পরিবেশ না থাকায় এলাকার শিক্ষার্থীরা চলে যাচ্ছে বাইরের স্কুলে।

ফলাফলের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম ফকির মুঠোফোনে বলেন,গত কয়েকবছর স্কুল থেকে যারা পরিক্ষা দিয়েছে তার প্রায় শতভাগ পাস করেছে।তারপরও স্কুল এমপিওভুক্ত হয় না। বিনা বেতনে কে কতদিন শ্রম দেবে বলুন। আর শিক্ষার্থীরাও এ স্কুলে তেমন আসতে চায় না।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, নড়াইলের এই বিদ্যালয়সহ যশোর বোর্ডের বাকি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.