টাঙ্গাইলঃ চলতি বছরের এসএসসি পরীক্ষায় জেলার মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শতভাগ জিডিএ-৫ পেয়েছে। কলেজের-৫৭তম ব্যাচের ৪৭ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তরা হলেন- মাহতাব, কাব্য, তাসনিম, শাফিউন, নূর, সুমন, পবিত্র, নোমান, আবিদ, নাইম, অমি, সোয়াইব, হাসনাইন, অরিত্র, আজাদ, শাওন, ছাব্বির, শিমুল, ইসতিয়াক, আলম, সাইদ, আদনান, তাওসীফ, আব্দুল্লাহ, তাওহীদ, নুহাদ, সাদীদ, ইসলাম, রঞ্জন, লুবান, ফেরদৌস, আলমাস, সাকিব, রোদেল, তাজওয়ার, সাবিক, সাকলায়েন, ফারহান, রুদ্র, হৃতম, হোসাম, রিসাল, আফনান, সিদ্দিকী, নাহিয়ান, রাফসান ও প্রাপ্ত। সকলেই বিজ্ঞান বিভাগের ছাত্র।
এ ব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী, পিবিজিএম, পিএসসি জানান, ক্যাডেট কলেজে নিয়ম, শৃঙ্খলা, ছাত্রদের লেখাপড়ায় মনোনিবেশ, শিক্ষকদের প্রচেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এই ফলাফল সম্ভব হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

