মেহেরপুর গণিত উৎসব ও শিক্ষা উৎসব অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল,মেহেরপুর প্রতিনিধি।।

” গণিতের ভয়, করবো জয় ” এই শ্লোগান কে ধারণ করে গাংনী গণিত পরিবারের আয়োজনে মেহেরপুর গণিত উৎসব ২০২৩ ও মেহেরপুর শিক্ষা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করা হয় গাংনী সরকারি ডিগ্রি কলেজ চত্বরে।

প্রাথমিক,জুনিয়র ও সিনিয়র এই তিনটি গ্রুপে মোট ১১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গণিত উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে ক্ষুদে গণিতবিদদের জন্য প্রশ্নোত্তর পর্ব, স্পট কুইজ,গেইম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফ হাসান কৌশিক এর সভাপতিত্বে এবং গাংনী গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শফি বিন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ ( গাংনী ) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, , উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, জেলা শিক্ষা অফিসার আব্বাসউদ্দীন, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম শফিকুল আলম ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব আদিত্য শফি চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহবায়ক তরিকুজামান তুহিন ও সাধারণ সম্পাদক সৈকত ইসলাম সিহাব। শিক্ষার্থীদের গণিত ভীতি দুর করা ও গণিতের জ্ঞান বৃদ্ধি শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তৈরি করা ও যে কোন প্রতিযোগিতামুলক পরিক্ষায় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধির জন্য জেলার প্রায় ১১৫০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে। অত্যান্ত কঠোর মান নিয়ন্ত্রণ করে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাাান কৌশিকের নেতৃত্বে এবং গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শফি বিন্দু এর পরিকল্পনা ও নির্দেশনায় একদল দক্ষ টিম এ কার্যক্রমে জড়িত আছে।

দেশের বুয়েট,মেডিকেল সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ কার্যক্রমে কাজ করে চলেছেন। অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ এ কে এম শফিকুল আলমের নেতৃত্বে একদল উপদেষ্টা এ কার্যক্রম তদারকি করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক রফিকুল আলম বকুল, এ এস এম সায়েম পল্টু, ডিগ্রি কলেজের শিক্ষক নাসিরুদ্দিন, ফাতেমা ফারজানা নির্জনা, সাবেক সভাপতি তাসনোভা মুর্শিদ,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আকবার আদিব, মাসরুর শাকিল সিহাব, ওয়াদ বিন আশরাফ ও কর্মশালা বিষয়ক ছাবিকুল নেহা, জাবেদ বিল আলম নিরবসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র মেন্টররা উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা গণিত উৎসবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন , আমাদের তরুন প্রজন্ম যে আয়োজন করেছে তা জেলার জন্য সম্মান বয়ে আনবে। তিনি সবাইকে গণিত ভীতি দুর করার জন্য গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,লেখাপড়ার বিকল্প নাই, পড়ালেখার মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদের যুগোপযোগী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে গণিত পরীক্ষা ও বিভিন্ন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে গণিত পরিবারের পক্ষ থেকে দুইজন প্রধান শিক্ষক এবং দুজন মরহুম প্রধান শিক্ষককে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠান কে কেন্দ্র করে মেহেরপুর জেলার শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.