নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আয়কর দিতে হবে না। বুধবার দেয়া এক প্রজ্ঞাপনে এ করছাড়ের ঘোষণা দেয়া হয়। এবারের প্রজ্ঞাপনে করছাড়ের পরিধি বাড়লো।
এত দিন সরকারি চাকরিজীবীরা যেসব খাতে করছাড় পেতেন সেগুলো হচ্ছে- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হতো না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।
এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে- বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।
তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা সাড়ে ৪ লাখ টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
