নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজারঃ বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনের সাথে সংহতি জানিয়ে কমলগঞ্জে সমাবেশ করেছে শিক্ষকদের সংগঠন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
বুধবার (১৯জুলাই)দুপুরে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা চৌমুহনী চত্বরে ক্লাস বর্জন করে শিক্ষকরা সংহতি সমাবেশ করেন।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সত্যেন্দ্র কুমার পাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, এটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র সিংহ, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক প্রমুখ।
বক্তব্যে শিক্ষক নেতারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবিসহ তাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।
এসময় উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
