সিরাজগঞ্জঃ শিক্ষা মন্ত্রণালয়ের অনুদানের ৩৫ লাখ টাকা পেলো উল্লাপাড়ার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা। নির্বাচিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ৫ লাখ টাকার অনুদান শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম (পিবিজিএসআই) ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে।
উল্লাপাড়ায় ৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়, বন্যাকান্দি আলিম মাদ্রাসা, উল্লাপাড়া দাখিল মাদ্রাসা ও এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক বলেন, ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান (এসএমএজি/ এমএমএজি/ জিবিএজি) আওতায় নির্বাচিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ ৫ লাখ টাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য প্রণোদনা হিসেবে ২০%, প্রতিষ্ঠানের লাইব্রেরি, বই, শিক্ষা উপকরণ এবং গবেষণার জন্য সরঞ্জামাদি ক্রয় বাবদ ৩০%, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য অবকাঠামো, বিশুদ্ধ পানি, শৌচাগার, কমনরুম ইত্যাদি উন্নয়নের জন্য ২৫%, দুস্থ ও মেধাসম্পন্ন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহায়তা বাবদ ব্যয় ১৫%, বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী, দুরারোগ্য রোগে আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ফ্যাসিলিটিস উন্নয়ন বাবদ ১০% অনুপাতে অর্থ ব্যয় করার বিধান রেখেছেন শিক্ষা মন্ত্রণালয়।
বরাদ্দ পাওয়া এ অর্থে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ উন্নয়ন হবে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকা করে উপজেলার ৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান ৩৫ লাখ টাকা বিশেষ অনুদান পেয়েছে। সরকারের বরাদ্দকৃত অর্থ নিয়ম অনুযায়ী স্তরভিত্তিক ব্যয় করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
