কুষ্টিয়া থেকে আল-মাহমুদ জিম।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দাহ মৌজার নফরকান্দি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গঙ্গাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে কাঁদা, পানি ও শুখনো মৌসুমে ধুলাবালির মধ্যে দিয়ে স্কুলে আসা যাওয়া করে।
গত ১৪ বছরে দেশে ব্যাপক উন্নয়ন কাজ চললে ও এই গ্রামে মাত্র ৩ কিলোমিটার রাস্তার কাজ হয়নি! উক্ত রাস্তাটি পাকাকরণ হলে ৩ গ্রামের শিক্ষার্থী সহ মাঠের ফসলি জমি থেকে কৃষকদের ফসল তোলা সহজ হতো এবং কৃষকেরাও উপকৃত হতো বলে মনে করি।
বর্ষা মৌসুমে কাঁদাই পিছলে খেয়ে একাধিক শিক্ষার্থীর হাত,পা ভেঙ্গে আহত হওয়ার খবর ও শোনা যায়।জনগণ ও শিক্ষার্থীদের জন্য উক্ত রাস্তাটি পাকাকরণের জন্য দাবি জানায় এলাকিবাসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
