কুড়িগ্রামের ৬৬ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ বন্যায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কুড়িগ্রামের ৬৬টি বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলার শিক্ষা বিভাগ।

গতকাল রবিবার এই নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাময়িক ভাবে এসব বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

এর মধ্যে উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টি, কুড়িগ্রাম সদর উপজেলায় ১৫টি ক্ষতিগ্রস্তের মধ্যে ছয়টি, চিলামারীতে ক্ষতিগ্রস্থ নয়টির মধ্যে আটটি, ফুলবাড়ীতে ক্ষতিগ্রস্ত সাতটি, রৌমারী ও ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত ১টি করে এবং নাগেশ্বরীতে ২৫টি ক্ষতিগ্রস্তসহ ৫৪টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে-১০টি এবং ভূরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় একটি করে নিম্ন ও উচ্চ মাধ্যমিক, স্কুল-কলেজ এবং মাদ্রাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.