নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঢলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের তিস্তা তীরবর্তী লাখো মানুষ নির্ঘুম রাত পার করেছে। বন্যার পানির কারণে ২০০ টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এর মধ্যে ১৫ টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম জানান, শনিবার (১৫ জুলাই) সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৩৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তার পানি বাড়ায় লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিংঙ্গীমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালমাটি, পলাশী এবং সদর উপজেলার ফলিমারীর চর, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি, রাজপুর, খুনিয়াগাছ, রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫ টি ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।ক্ষতি গ্ৰস্থ হয়েছে লাখো মানুষ,১০ হাজার মানুষ মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। ডুবে গেছে চলাচলের রাস্তা। দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। কয়েক হাজার একর আমন ধানের খেত ও বীজতলাসহ অনেক ফসলি জমি তিস্তার পানিতে ডুবে যাওয়া সহ পানি বন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী প্রায় লাখো মানুষ।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার শনিবার সময়ের আলোকে বলেন, তিস্তার পানি ২০ সেন্টিমিটার উপরে। এতে করে কিছু প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়েছি।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ জানান, ইতিমধ্যে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দি বন্যাদুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বানভাসি মানুষের সার্বিক খোঁজখবর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার্তদের মধ্যে ১১০ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক ড. চীত্রলেকা নাজনীন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
