শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রকল্পের দুটি শূন্যপদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: একাউনটেন্ট।
আরও পড়ুন
জাতীয় নদী রক্ষা কমিশনে বিশাল নিয়োগ
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা।
বেতন: গ্রেড-১৪
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। (টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ)।
বেতন: গ্রেড-১৬
বয়সসীমা: ৩১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন পদ্ধতি: আবেদনপত্র প্রকল্প ‘‘পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প, কক্ষ নং-৪০১, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’’ বরাবর সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
