ঢাকাঃ অনেকের বাড়িতেই বইয়ের আলমারি বা বুক শেলফ আছে। বইয়ের তাক জুড়ে নানা বিষয়ের বই ঘরের মাধুর্য্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে আলমারিজুড়ে বই শুধু সাজিয়ে রাখলেই হবে না, এর সঠিক যত্ন নেওয়াও প্রয়োজন। বিশেষ করে বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়তি যত্ন নিতে হবে বইয়ের।
বইয়ের যত্ন নিতে কিছু টিপস মেনে চলুন। যেমন-
১. বর্ষাকালে চারিদিক স্যাঁতসেঁতে হয়ে থাকে। কাগজও বর্ষাকালে একটু স্যাঁতসেঁতে হয়ে যায়। এই ড্যাম্পের হাত থেকে বইগুলো বাঁচাতে রোদে দেওয়া জরুরি। রোদে দিলে বইয়ে ঘুণ ধরার আশঙ্কা থাকবে না। তবে বেশিক্ষণ চড়া রোদে বই রাখবেন না। এতে বইয়ের ক্ষতি হবে।
২. বর্ষার সময় বইয়ে পোকামাকড় অথবা উই ধরার আশঙ্কা থাকে। বইয়ের পাতার ভাঁজে নিমপাতা কিংবা শুকনো মরিচ রেখে দিতে পারেন। এতে বইতে পোকা ধরার ঝুঁকি কমবে।
৩. বইয়ের র্যাকে ন্যাপথলিন অথবা কর্পূরও রাখতে পারেন। ন্যাপথলিনের তীব্র গন্ধে পোকামাকড় দূরে পালাবে। বইয়ের স্যাঁতসেঁতে গন্ধও দূর হবে।
৪. বই ভালো রাখার আরেকটি উপায় হয় মলাট দিয়ে রাখা। বই আলমারিতে রাখার আগে ভালো করে মলাট করে নিন। এতে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বই।
৫. প্রতিদিন সম্ভব না হলেও দু’সপ্তাহ পর অন্তত একবার বইয়ের উপরে জমা ধুলা ঝাড়া দরকার। বইয়ের র্যাকটাও একবার ঝেড়ে পরিষ্কার করে নিন। মাঝেমাঝে বইগুলো আলমারি থেকে নামিয়ে আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
৬. অপরিচ্ছন্ন হাতে বই ধরবেন না। এতে ধুলো লেগে বইয়ের পাতা ময়লা হবে,পোকামাকড়ও বাসা বাঁধবে। তাছাড়া, অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যাস থাকে। কিন্তু বইয়ের পাতায় লেগে থাকা খাবারের দাগ সহজে যায়, এর ফলে নানা পোকামাকড় এবং পিঁপড়ের উপদ্রব হতে পারে। এ কারণে পরিষ্কার হাতে বই ধরুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
