ঢাকাঃ বলপয়েন্ট কলমের ওপর স্থানীয় পর্যায়ে উৎপাদনে আরোপীয় ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যা ২৬ জুন থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছিল চলতি বাজেটে। এই প্রস্তাব নিয়ে সমালোচনার পর ভ্যাটের হার কমানো হয়েছে। তবে পুরোপুরি ভ্যাটমুক্ত থাকবে না কলম। এখন থেকে উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। ফলে গ্রাহক পর্যায়ে কলমের দাম এখনকার তুলনায় কিছুটা বাড়তে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
