এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ

ঢাকাঃ আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। গতকাল রবিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

রুটিন অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.