এইমাত্র পাওয়া

আমি বাংলাদেশের বাজপাখি, বললেন মার্তিনেজ

ঢাকাঃ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে বাংলা শিখছেন এমিলিয়ানো মার্তিনেজ। ভোরে বিমানবন্দরে নেমে হোটেলে যাওয়ার পথে গাড়িতে ফান্ডেডনেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ ও চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সাথে কথা বলছিলেন আর্জেন্টাইন ফুটবলার।

সেই কথোপকথনের একটি ভিডিও গালিব পোস্ট করেছেন তার ফেসবুক পেইজে। তাতে মার্তিনেজকে বলতে শোনা যায়, ‘থ্যাংক ইউ বাংলাদেশ আমাকে এ দেশে আমন্ত্রণ জানানোর জন্য।’ তার পর তিনি বলেন, ‘আই অ্যাম দা বাজপাখি অব বাংলাদেশ।’

পরে গালিব তার ফেসবুকে এক পোস্টে গালিব লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজপাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজপাখিকে স্বাগত।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.