ঢাকাঃ সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে অন্তত ১৭ হাজার মুসল্লি গ্রেফতার হয়েছেন। মূলত হজ করার অনুমতি না থাকা সত্ত্বেও তারা হজ করতে গেলে গ্রেফতার করা হয়। গত ৩০শে জুন পর্যন্ত এই গ্রেফতার অভিযান চলে।
দেশটির পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাব হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
আল বাসামি আরো বলেন, ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেয়া হয়নি।
এছাড়া হাজিদের বহন করা ৩৩ জন গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। এসব চালকদের হজের জন্য কোনো অনুমতি ছিল না। তাদেরকে গ্রেফতারের পর বিচারের জন্য পাঠানো হয়। সূত্র : আরব নিউজ
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
