ঢাকাঃ ব্যবহারকারীদের জন্য আবারও নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই হোয়াটসঅ্যাপে একটি উচ্চ মানের ভিডিও আদান-প্রদান করার ফিচার যুক্ত হচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। তবে বর্তমানে এই আপডেট বেটা সংস্করণে পাওয়া যাবে।
ওয়েবেটাইনফো জানিয়েছে, এইচডি ভিডিওর জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন আপডেট করতে হবে। তারপর ফিচারটি ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। নতুন ফিচার চালু হলে ভিডিও পাঠানোর আগে দুটি সেটিংস থাকবে। যার মধ্যে একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি এইচডি।
নতুন ফিচার পেতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপে বেটা সংস্করণ ২.২৩.১৪.১০-এ আপডেট করতে হবে।
এই ফিচার এখনো অ্যাপের সব ভার্সনের জন্য উন্মুক্ত করা হয়নি। বর্তমান ভার্সনে ছবি পাঠানোর সর্বোচ্চ সীমা ৩০ মেগাবাইট।
সম্প্রতি চ্যাট পিন নামে নতুন আরো একটি ফিচার নিয়ে এসেছে এই মেসেজিং অ্যাপ। সবার উপরে থাকা চ্যাটের মেসেজটি কত সময় ধরে সেখানে থাকবে তা আগেই ঠিক করা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
