এইমাত্র পাওয়া

পিকআপ কেড়ে নিল বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ

নেত্রকোনা: জেলার কেন্দুয়ায় পিকআপ চাপায় বোরহান উদ্দিন (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র এবং উপজেলার আরামবাগ এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল কাইয়ুমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার পর্যটন এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় মদন থেকে কেন্দুয়ার দিকে আসা একটি পিকআপ রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা বোরহান ও তার বন্ধুকে চাপা দেয়।

পরে আহত দুইজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন। অন্যজন আহত কৌশিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.