পুলিশের ১০ অতিরিক্ত এসপি ও এএসপি বদলি

ঢাকাঃ  বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সই করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, বদলিকৃত অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এপিবিএনে, সাময়িক বরখাস্ত প্রত্যাহারকৃত অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে পিরোজপুর মঠবাড়িয়া সার্কেলে, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরুল আনোয়ারকে এপিবিএনে ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.ফরিদ আহম্মেদকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ পদমর্যাদার পাঁচ কর্মকর্তার মধ্যে সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেলে, ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে, সিআইডির এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবীদ্বার সার্কেলে, পুলিশ সদর দফতরের এএসপি মো. আবুল হোসাইনকে র‍্যাবে এবং মাদারীপুরের এএসপি (অপস) মো. মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.