নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ছকে বিষয়, ওই বিষয়ে সহযোগী অধ্যাপকের সৃষ্ট পদের সংখ্যা, সহযোগী অধ্যাপক পদে কর্মরত শিক্ষকদের সংখ্যা ও শূন্য পদের সংখ্যা লিপিবদ্ধ করে পাঠাতে হবে।
২৫ জুনের মধ্যে college.sec1@shed.gov.bd ই–মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে সরকারি কলেজগুলো অধ্যক্ষদের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
