এইমাত্র পাওয়া

জাবিতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন একজন সিনেট সদস্য।

গতকাল শনিবার (২৪ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে রেজিস্টার্ড গ্রাজুয়েট ক্যাটাগরিতে নির্বাচিত সিনেট সদস্য আবুল কালাম আজাদ এ দাবি জানান।

সিনেটর আবুল কালাম আজাদ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘসময় এক সাথে থাকতে হয়। একজন শিক্ষার্থীই সবচেয়ে ভালো জানেন, একজন শিক্ষক ক্লাসে কতটুকু দেন। শিক্ষকরা ক্লাসে কতটুকু দেন এটা শিক্ষার্থীরা যেহেতু ভালো জানেন তাই শিক্ষকদের দায়িত্ববোধ ও জবাবদিহিতা বাড়াতে শিক্ষার্থীরা যদি তাদের মূল্যায়ন করতে পারবে এমন একটি ব্যবস্থা চালু করা প্রয়োজন। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রকম একটি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। তারা পারলে আমাদের বিশ্ববিদ্যালয়ও পারবে বলে মনে করি।

এর আগে এদিন বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে ৪০তম সিনেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

সিনেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন- উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে নির্বাচিত সিনেট সদস্যবৃন্দ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.