বরিশালঃ নয় দিনের ছুটিতে (২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত) দেশের বাইরে থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। তাঁর এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন Indian Institute of Technology Bombay (IITB)-তে অধ্যয়নরত তার একমাত্র কন্যার সাথে সাক্ষাতের জন্য ভারত ভ্রমণ করবেন। এজন্য আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নয়দিন তিনি ছুটিতে থাকবেন। তার এই ছুটিতে সরকার সম্মতি জ্ঞাপন করেছেন।
অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
