এইমাত্র পাওয়া

মেহেরপুর বিজ্ঞান উৎসব ২০২৩ অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জেলার গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ও গাংনী গণিত পরিবারের যৌথ আয়োজনে ” মেহেরপুর বিজ্ঞান উৎসব ২০২৩ ” অনুষ্ঠিত হয়েছে।

 প্রায় ৬৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আজ শনিবার এ আয়োজন করা হয় গাংনী মহিলা ডিগ্রি কলেজে।

সংগঠনের সভাপতি সাইফ হাসান কৌশিক এর সভাপতিত্বে এবং গাংনী গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শফি বিন্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পরিচালক ( যুগ্ম সচিব) এ কে এম লুৎফর রহমান সিদ্দিক, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম শফিকুল আলম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর খাইরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও গণিত পরিবারের সিনিয়র সহসভাপতি মাহবুব হোসেন তন্ময়। জেলার শিক্ষার্থীদের বিজ্ঞান জ্ঞান বৃদ্ধি,বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করা ও যে কোন প্রতিযোগিতামুলক পরিক্ষায় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধির জন্য জেলার প্রায় ৬৫০ জন শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে। অত্যান্ত কঠোর মান নিয়ন্ত্রণ করে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাাান কৌশিকের নেতৃত্বে এবং গণিত পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আবির শফি বিন্দু এর পরিকল্পনা ও নির্দেশনায় একদল দক্ষ টিম এ কার্যক্রমে জড়িত আছে। দেশের বুয়েট, মেডিকেল সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এ কার্যক্রমে কাজ করে চলেছেন। অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া সংগঠনের উপদেষ্টা এ্যাডঃ এ কে এম শফিকুল আলমের নেতৃত্বে একদল উপদেষ্টা এ কার্যক্রম তদারকি করেন। আজকের বিজ্ঞান উৎসবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক রফিকুল আলম বকুল, করমদি কলেজের এ এস এম সায়েম পল্টু।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিজয় ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক বলেন, বিজ্ঞান জাদুঘরকে জনপ্রিয় ও শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ তৈরি করার জন্য বিজ্ঞান জাদুঘর কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্ক জাতি হিসেবে কাজ করতে হবে। কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে বিজ্ঞানকে ব্যবহার করে দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।

মেন্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত ইসলাম সিহাব,ভাষা উৎসবের আহবায়ক তারিকুজ্জামান,সদস্য সচিব ফাতেমা ফারজানা নির্জনা, সাবেক সভাপতি তাসনোভা মুর্শিদ,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আকবার আদিব, মাসরুর শাকিল সিহাব, ওয়াদ বিন আশরাফ ও কর্মশালা বিষয়ক ছাবিকুল নেহা, জাবেদ বিল আলম নিরবসহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র মেন্টররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.