এইমাত্র পাওয়া

বেতন বকেয়া থাকায় বহিষ্কার, শিক্ষককে গুলি করল দুই ছাত্র

ঢাকাঃ ভারতের মধ্যপ্রদেশে গিরওয়ার কুশওয়াহা নামে এক কোচিং শিক্ষককে প্রকাশ্যে গুলি করেছে তার দুই শিক্ষার্থী। বেতন পরিশোধ না করায় ওই শিক্ষার্থীদের কোচিং থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল।

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষক গিরওয়ার বর্তমানে মোরেনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। কোচিং সেন্টারের বাইরে তাকে গুলি করার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা ইতোমধ্যে সোশ্যালে ভাইরাল হয়েছে।

মোরেনার সিএসপি অতুল সিং বলেন, আমরা বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শিক্ষক গিরওয়ারকে গুলি করার খবর পাই। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ওই দুই অভিযুক্ত তিন বছর আগে গিরওয়ারের কোচিংয়ে পড়ত এবং বেতন না দেওয়ায় তাদের তাড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার তারা মোটরসাইকেলে করে এসে শিক্ষক গিরওয়ারকে গুলি করে।

সিএসপি অতুল আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৭ ধারায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.