ফি দিতে না পারায় পরীক্ষা দিতে পারলো না ১০ শ্রেণির ছাত্রী

রংপুরঃ  টাকার অভাবে ফি দিতে না পারায় শিক্ষকের রোষানলে পরীক্ষা দিতে পারলো না দশম শ্রেণির শিক্ষার্থী ছাবিনা আক্তার। গত ১৩ জুন রংপুরের পীরগাছা উপজেলার শিবদেব চর দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটিয়েছে রংপুরের ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সায়মা বেগম।

শিক্ষার্থী ছাবিনার বাবা অবরুদ্দিন একজন দিনমজুর। প্রতিনিয়ত দিনমজুরের কাজ করে তিন মেয়ে এক ছেলেসহ ছয়জনের পরিবার নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। সেই পরিবারের মেধাবী মেয়ে সাবিনা টাকার অভাবে পরীক্ষার ফি দিতে না পাড়ায় পরীক্ষাকেন্দ্র থেকে বেড় করে দেয় ছাবিনাকে।

শিক্ষার্থী সাবিনা বলেন, আমরা পরীক্ষার ফি বাকী ছিল এ কারণে খাতা দেয়নি। পরে আবার খাতা দিয়েছিল। কিন্তু আমার বাবা-মাকে নিয়ে খারাপ ভাষায় কথা বলছিল। তখন আমি বলছি, মেডাম যা বলার আমাকে বলেন। এ কথা বলায় আবারও পরীক্ষার খাতা কেড়ে নিয়েছে তাই পরীক্ষা দিতে পারেনি।

অভিযুক্ত শিক্ষিকা সায়মা বেগম বলেন, ছাত্র-ছাত্রীরা অনেক সময় বেয়াদবি করে। সেই ক্ষেত্রে ওর খাতাটা কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম। ছাত্র-ছাত্রীর বাবা-মা টাকা দেয় কিন্তু সেই টাকা নিয়ে নষ্ট করে, এজন্য বলছি।

শিক্ষার্থীর অবরুদ্দিন বলেন, ‘টাকার অভাবে প্রাইভেট পড়াতে পারি না। অভাবী সংসারে আমার মেয়ে অনেক কষ্ট করে লেখাপড়া করে। পরীক্ষা দিতে গেলোও কিন্তু পরিক্ষা দিতে পারলো না। তাহলে এই পরীক্ষাটা পিছিয়ে গেলো। আজকেও ভালোভাবে আমার মেয়ে পরিক্ষা দিতে পারেনি। আমরা গরীব মানুষ পরীক্ষার ফী দিতে না পাড়ায় পরীক্ষাটা দিতে পাড়লো না।’

এলাকাবাসী বলছেন, যারা গরীব পরিবারের ছাত্র-ছাত্রী সামান্য পরীক্ষার ফি ও সেশন ফির জন্য একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না, এটা দুঃখজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাক্তন শিক্ষর্থীর বাবা জানান, আমার মেয়ে এই স্কুলের লেখাপড়া করায় সময় মাত্র ১০০ টাকার জন্য পরীক্ষা দিতে দেয়নি। পরে ১০০ টাকা নিয়ে পরীক্ষা দিতে দিয়েছে। আমরা কৃষক মানুষ খেতে-খামারে কাজ করে খাই। আজকে এক শিক্ষার্থীর পরীক্ষার খাতা কেরে নিয়েছে। পরীক্ষার ফি দিতে না পাড়ায় তার খাতা কেরে নিয়েছে এটা কি দুর্নীতি নয়।

শিবদেব চর দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া বলেন, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকার মতভেদ হয়েছে। এটা তেমন কিছু নয়। এটা পড়ে মিমাংসা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা জানান, দশম শ্রেণির শিক্ষার্থী ছাবিনা পরীক্ষা দিতে পারেনি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.