মোহাম্মদ মনিরুজ্জামান

শিক্ষাবার্তা’র সাব এডিটর হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষা বিষয়ক দেশের অন্যতম প্রধান অনলাইন সংবাদ মাধ্যম শিক্ষাবার্তা ডটকম এর সাব এডিটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

গতকাল বুধবার তিনি শিক্ষাবার্তা’য় যোগদান করেন।

শিক্ষাবার্তা’র সাব এডিটর হিসেবে মোহাম্মদ মনিরুজ্জামান নিয়োগ পাওয়ায় তাঁর নিজ জেলা যশোরের চৌগাছা পৌরসভার সরকারি দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সিএমআইটি গ্রুপ অফ এডুকেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রশিক্ষনার্থী ও ছাত্র-ছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

শিক্ষাবার্তা’য় যোগদান করে তিনি সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক এএইচএম সায়েদুজ্জামান এবং  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. শুকুর আলীসহ শিক্ষাবার্তা’র সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.