নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নগদ টাকা বা গয়না খালি বাসায় না রেখে ব্যাংক বা নিকট আত্মীয়ের কাছে রেখে যাওয়ার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তারা মূল্যবান সবকিছু নিজের সঙ্গে রাখুন। কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আহ্বান জানাচ্ছি।’
গরুর হাট নিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
