হাতে হাতে টাকা নিয়ে ‘শোকজ’ খেলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব

চট্টগ্রামঃ পাবলিক পরীক্ষার ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিট সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিমকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

গত সোমবার (১৯ জুন) শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ অভিযোগের সুস্পষ্ট ব্যাখা চাওয়া চেয়েছন।

গতকাল মঙ্গলবার (২০ জুন) বিষয়টি জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার বলেন, ‘এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না।’

প্রসঙ্গত, গত ৮ জুন ওএমআর ও অন্যান্য সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের এক প্রতিনিধির কাছ থেকে টাইলস ভাঙার বিপরীতে ক্ষতিপূরণ বাবদ নগদ ৫০ হাজার টাকা নেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম। নিয়মানুযায়ী শিক্ষাবোর্ডের যেকোন ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ‘নগদ’টাকা নেওয়ার কোন বিধান নেই। তাই এ নিয়ে শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের মধ্যে জোর সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সচিবকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.