স্কুল ছাত্রী শারমিনের মৃত্যু: পরিকল্পিতভাবে হত্যা না আত্মহত্যা!

কক্সবাজারঃ জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের আর্দশ গ্রাম এলাকায় এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে জানা যায়নি। সে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে এ রহস্যজনক ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রী হল উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি আর্দশ গ্রামের আবদুর রহিমের মেয়ে শারমীন আকতার (১৪)। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহত শারমীনের স্বজন ও এলাকাবাসীর দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শারমীনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.