নড়াইলঃ বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষক নেতৃবৃন্দ গত ঈদুল ফিতরে ১০০% উৎসব ভাতা প্রদান না করায় ক্ষোভ প্রকাশ করেন এবং আসন্ন ঈদুল আজহার পূর্বে ১০০% উৎসব ভাতার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ জুন) বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখির বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ,নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক ধ্রæব কুমার ভদ্র।
লিখিত বক্তব্যে জানানো হয়, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ব্যাবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ‘মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে’ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। যদি ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ঠ ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই ২০২৩ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।
দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।
তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয়। তাছাড়া সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি, নড়াইল জেলা শাখার সভাপতি ফকির ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মোরাদ হোসেন, নড়াইল জেলা শাখার সহ- সভাপতি নিমাই চন্দ্র পাল, হায়দার আলী, প্রশান্ত দত্ত, ফেরদৌস সিকদার, ফরিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, প্রধান শিক্ষক পরিষদ সম্পাদক সাখাওয়াৎ হোসেনসহ জেলা-উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
