ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫ শতাংশ: জাবি উপাচার্য

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষার মধ্যে দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫ শতাংশ।

রবিবার (১৮ জুন) সকালে প্রথম শিফটের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

এসময় উপাচার্য বলেন, প্রতি রুমে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। পরীক্ষায় উপস্থিতির হার ৭০-৭৫ শতাংশের মতো। পুরো পরীক্ষা শেষ হলে সংখ্যাটি নিশ্চিত করা যাবে।

গত বছরের তুলনায় এ বছর আবেদনকারীর সংখ্যা কম কেন? এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এ বছর আমরা আবেদনের জন্য জিপিএ বাড়িয়েছি। সেজন্য কিছু সংখ্যা কম হতে পারে। তবে জাহাঙ্গীরনগরে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয়।

উপাচার্য আরও বলেন, পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলানিউজকে বলেন, প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছ। বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.