এইমাত্র পাওয়া

৫ ঘন্টাব্যাপী আবর্জনা পরিষ্কার করলো ইবি তারুণ্য

ইবি প্রতিনিধি এম বি রিয়াদ।। 
সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত ৫ ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযোগ চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে পরিচ্ছন্নতা অভিযান শুর করে সংগঠনটি।

পরে ক্যাম্পাসের ডায়না চত্ত¡র, কেন্দ্রীয় ফুটবল মাঠ এবং সাদ্দাম হোসেন হল সংলগ্ন মাঠসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালায় তারা।

এসময় ইবি তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিনের নেতৃত্বে সংগঠনটির সাবেক সভাপতি আরমান রেজা জয়, কোষাধ্যক্ষ মীকাঈল হোসেন, সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সমাজকল্যান সম্পাদক আবু জুবায়ের রূপকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।

এবিষয়ে সংগঠনটির সভাপতি শেখ রাইয়ান উদ্দিন বলেন, ‘গত ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। যত্রতত্র বিভিন্ন পলিথিন, ঠোঙা, ডিমের খোসা, বতলসহ বিভিন্ন আবর্জনা ফেলায় ক্যাম্পাস অপরিচ্ছন্ন গয়ে গেছে। আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা যখন নিজেরা ময়লা ফেলি তখন কিছুই মনে হয়না কিন্তু পরিষ্কার করার সময় ময়লা ফেলার বিষয়টি উপলব্ধি করতে পারছি।’

উলে¬খ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্ববৃহৎ একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উদ্যোমী শিক্ষার্থীদের হাত ধরে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। বিনামূল্যে রক্তদান, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দরিদ্র্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহযোগিতাসহ ক্যাম্পাসে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার পরিচালনা করে আসছে সংগঠনটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.