মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। বিজয় ফুল উৎসব-২০১৯ এর পটুয়াখালী জেলার ‘ক গ্রুপের ‘ শ্রেষ্ঠ বিজয় ফুল নির্মাতা রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়।’ক গ্রুপের ‘ শ্রেষ্ঠ বিজয় ফুল নির্মাতা বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী আনতারা আনিশা। তার সঙ্গীত দল মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশের গানেও একই গ্রুপে পটুয়াখালী জেলায় প্রথম স্থান লাভ করেছেন।
পটুয়াখালী জেলা শিশু একাডেমী মিলনায়তনে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে “বিজয় ফুল” তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয় চলচ্চিত্র নির্মান এবং দলগত দেশাত্মবোধক সংগীত জেলা পর্যায়ের প্রতিযোগিতার বিজয় ফুল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় জেলা শিশু একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও এলও লুৎফুননেছা খানমের সঞ্চালনায় বিজয় ফুল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা শিক্ষা অফসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইয়েদুজ্জামান।
অনুষ্ঠানে বিজয় ফুল তৈরী, চিত্রাংকন, একক অভিনয়, কবিতা আবৃত্তি, রচনা ও কবিতা এবং গল্প রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে “ক” গ্রুপে শ্রেষ্ঠ বিজয় ফুল নির্মাতা এবং দেশের গানে কলাপড়া উপজেলার রহমতপুর কেজিএ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান লাভ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিজয় সমগ্র কলাপাড়া বাসীর তিনি সকলের কাছে বিদ্যালয়ের জন্য দোয়া প্রার্থনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল