সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ায় ভেড়ামারায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ ও প্রাইভেটের ছাত্রকে সহযোগিদার দায়ে এক শিক্ষককে বরখাস্ত ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব ৭ নভেম্বর ৃহস্পতিবার উপজেলার হালিমা বেগম একাডেমি কেন্দ্র পরিদর্শনকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এই সাজা দেন।
সাজাপ্রাপ্ত শিক্ষকের নাম এস এম আব্দুল মোনায়েম। তিনি উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ইউএনও সোহেল মারুফ বলেন, ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ছিলেন। পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে নকল সরবরাহ করার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলি। পরে তাকে হল থেকে সাময়িক বরখাস্ত, ২০ হাজার টাকা জরিমানা এবং এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সব কার্যক্রম থেকে তাঁকে অব্যহতি দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
