ঢাকাঃ উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহঙ্গীর আলম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দেশটির রাজধানী তাসখন্দের ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ইকোনোমি অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে এক্সটারনাল রিসার্চার হিসেবে এই ডিগ্রি অর্জন করেন তিনি।
তার গবেষণার বিষয় ছিল- ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্যা অ্যাডপ্টেশন অব টেকনোলজি-ড্রিভেন ইন্টারন্যাশনাল ট্রেড: এশিয়ান কন্টেক্সট।
গবেষণার বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে বৈজ্ঞানিক কাউন্সিলের ১০ জন সদস্যই গোপন ব্যালটে সর্বসম্মতভাবে তার পিএইচডি ডিগ্রি প্রদানের পক্ষে ভোট দেন। এ সময় ইউনিভার্সিটি অব ওয়ার্ল্ড ইকোনোমি অ্যান্ড ডিপ্লোম্যাসির রেক্টর এবং উজবেকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাদিক সাফায়েভ, ভাইস রেক্টর ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ এই অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষণার বিষয়বস্তু উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ভারত, মালয়েশিয়া ও উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীর আলমের ৬টি আর্টিকেল ও ২টি কনফারেন্স পেপার প্রকাশিত হয়। বাংলাদেশ, উজবেকিস্তান, কানাডা, চীন ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার থিসিসের বিষয়ে রিভিউ দেন।
মো. জাহাঙ্গীর আলম বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি মেহেরপুরের সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের স্কুলশিক্ষক মাওলানা রুহুল আমীনের ছেলে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
