নেত্রকোনাঃ জেলার কলমাকান্দা উপজেলায় ঝড়ে একটি বিদ্যালয়ের টিনশেড ঘর বিধ্বস্ত হয়েছে। শুক্রবার উলুকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্র দেখা গেছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতের ঝড়ে ওই বিদ্যালয়ের টিনশেড ঘরটি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, সমাজের নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য ২০০৫ সালে নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে পড়ালেখা করছে ১৫১ শিক্ষার্থী। কর্মরত রয়েছেন চারজন শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রানী রায় জানান, ঝড়ে বিদ্যালয়ের পাঁচ কক্ষের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উড়ে গেছে বিভিন্ন আসবাব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
