শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি আইএফআইসি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।
পদসংখ্যা: অনির্ধারিত।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত ৩ টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬২,৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ–সুবিধা আছে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৮৪,২৫৮ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে: আগ্রহীদের ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ জুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
