নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি কৃষিবিদ ওয়ারেসুল হাসান সিদ্দিকী সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নিজবাড়ি টাঙ্গাইল জিলার কালিহাতির নিকটে রাজাফৈর নামক স্থানে মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে রাত ১০ টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে আজ শুক্রবার শিক্ষাবার্তায় পাঠানো এক বিজ্ঞপ্তীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তার পরিবারের সদস্যবৃন্দ ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় সংগঠনটি জানায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাকালীন প্রথম কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ কৃষি বিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং ১৯৭৯ সালে বাকৃবি’র ফজলুল হক হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন কৃষিবিদ ওয়ারেসুল হাসান সিদ্দিকী। ছাত্র আন্দোলন ও ছাত্র ফ্রন্টের বিকাশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার সেই সংগ্রামী স্মৃতিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
