নওগাঁঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সে কারণে শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয়।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে নওগাঁর সাপাহারে ডাকবাংলো চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। এজন্য শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
শিক্ষকতা মহান পেশা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষকগণ শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবেন। যেন তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। তারা যেন কোন ভুল পথে চলে না যায় সেদিকে খেয়াাল রাখতে অভিভাবক ও শিক্ষকদের আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কমচারী সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দ্ল্লুাহ আল মামুন, উপজেলা আওয়াামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির প্রমুখ বক্তব্য দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
