ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন শুরু হবে। চলবে ২২ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, ১৮ জুন কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ‘সি ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন, সি-১-এর নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা হবে।
১৯ জুন সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে এবং একই দিন বিজনেস স্টাডিজ অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে।
গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ২০ জুন।
জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ২১ ও ২২ জুন। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুন নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
