বিএনপির কর্মসূচিতে স্কুল শিক্ষার্থীরা!

ঠাকুরগাঁওঃ দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অনিয়মের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।

তবে বিএনপির দলীয় কর্মসূচিতে দেখা যায় স্কুল শিক্ষার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরেই কর্মসূচিতে অংশ নেয় তারা।

বৃহস্পতিবার (০৮ মে) বেলা ১১টায় ঠাকুরগাঁও বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ দপ্তরের সামনে জেলা বিএনপির এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় স্কুল শিক্ষার্থীদের।

মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতার কাছে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান তারা। পরে শিক্ষার্থীদের কৌশলে সরিয়ে দেওয়া হয়।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি নূর করিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.