চাঁদপুরঃ চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারীর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক বিপ্লব দাস তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিলুফা বেগম চাঁদপুর শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।
চিকিৎসক বিপ্লব দাস বলেন, নিলুফা বেগম অতিরিক্ত তাপ ও গরমে মাথা ঘুরে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাই। আমাদের ধারণা তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুরে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ৯ থেকে ১০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে চাঁদপুর শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী নিলুফা বেগম হিটস্ট্রোকে মারা যান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
