নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।
মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জাতীয় পর্যায়ের কমিটি শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে তাকে নির্বাচিত করেছেন।
মোহাম্মদ ইকবাল হাসান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে চাকুরী জীবনে তিনি এর আগেও ২০১৮ সালে ঢাকা বিভাগের শেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
তিনি বদলি জনিত কারণে গত বছরের ১১ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলায় যোগদান করেন। এ বছর ২০২৩ সালে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কর্মরত অবস্থায় স্টেক হোল্ডার সাথে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, পেশাগত সৃজনশীল প্রকাশনা, আই সি টি বিষয়ে দক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং করা, পুরস্কার ও এমপিও কাজে স্বচ্ছতাসহ দক্ষতার কারণে জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে তাকে জেলার শেষ্ঠ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ঢাকা বিভাগীয় পর্যায়ের সদস্য সচিব প্রফেসর মো. মনোয়ার হোসেন ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করেন।
তিনি আরও বলেন, এ স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা বাড়িয়ে দেবে। এসডিজি-৪, চতুর্থ শিল্প বিপ্লব এবং স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আরও যত্নবান ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
